ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মৃদু তাপপ্রবাহ ১৪ জেলায়, চলতে পারে আরও ৩ দিন

ads

চৈত্রের শেষ দিনে দেশের ১৪টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার অধিদপ্তর বলেছে, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ১০ জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, মৃদু তাপপ্রবাহ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।


“এরপর বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, সেদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।”


তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। সোমবার দিনভর রোদের উত্তাপ ও ভ্যাপসা গরম ছিল রাজধানীতেও। ঢাকায় এদিন তাপমাত্রার পারদ ওঠে সর্বোচ্চ ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

ads
ads
ads

Our Facebook Page